রিহ্যাব রিজিওনাল অফিসের কনফারেন্স হলে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার মহাপরিকল্পনা বিষয়ে সিডিএ ও রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের মধ্যে মতবিনিময় সভা গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরসেদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন।
মতবিনিময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার খসড়া মহাপরিকল্পনা বিষয়ে বিষদ বিবরণ উপস্থাপন করেন সিডিএ’র উপ–প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের পরিচালক মো. আবু ঈসা আনছারী।
মহাপরিকল্পনায় চট্টগ্রাম শহরকে সীতাকুণ্ড, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা পর্যন্ত বর্ধিত করে পৃথক জোন আকারে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বিশ্বমানের শহর হিসেবে গড়ে তুলে ধরা হয়েছে।
সভার সভাপতি রিহ্যাব’র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে বাসস্থান, আমাদের এই ছোট আয়তনের দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য পরিকল্পিত আবাসনের ব্যবস্থা করে থাকে রিহ্যাব সদস্যবৃন্দ। এজন্য তিনি এই খাতকে এগিয়ে নেওযার জন্য সিডিএ’র আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভার প্রধান অতিথি সিডিএ চেয়ারম্যান চট্টগ্রামকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এই শহরে দৃষ্টিনন্দন সুউচ্চ ভবন নির্মাণ করার উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই শহরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলা রিহ্যাব সদস্যদের পক্ষেই সম্ভব। এ বিষয়ে তিনি রিহ্যাব এর মতামত, পরমর্শ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় বক্তব্য দেন, রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–১, সারিস্ত বিনতে নুর, পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো–চেয়ারম্যান–২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী।
আলোচনায় অংশ নেন–রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, আশীষ রায় চৌধুরী, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন, মুফাখখারুল ইসলাম খসরু, সিডিএ’র মাস্টার প্ল্যান প্রকল্পের উপ–পরিচালক ড. নুুরুল ইসলাম, কনসালট্যান্ট মোহাম্মদ মাহবুবুর রহমান। সভা সঞ্চালনা করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন। ধন্যবাদ জ্ঞাপন করেন রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শেখ নিজাম উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন, রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য নুর মোহাম্মদ, এসএম শহীদুল্লাহ, সিডিএ’র সদস্য (ইঞ্জিনিয়ারিং ও প্ল্যানিং) মোহাম্মদ জামিলুর রহমান, প্রাক্তন প্রধান নগর পরিকল্পনাবিদ ও মাস্টার প্ল্যান প্রকল্পের কনসালট্যান্ট শাহিনুল ইসলাম খান, প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান, কনসালট্যান্ট মো. সাইমুম ইসলাম, উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, ইকুইটি প্রপার্টির ইঞ্জিনিয়ারিং সার্ভিসেসের পরিচালক ইঞ্জিনিয়ার কায়েস উর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













