চকরিয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| রবিবার , ৩ মে, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

চকরিয়ার হারবাংয়ে বি এস ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়।

এতে সভাপতিত্ব করেন মাস্টার জিয়াউদ্দিন। প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সাইফুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা বেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আ ন ম সানাউল্লাহ এবং শিক্ষক মাকসুদুর রহমান। বক্তব্য দেন, শফিউল আজম, রাসেদ আলী আসাদ, মারুফ আলী, মাজেদ আলী, সাইদুজ্জামান, আবদুল্লাহ আল নোমান ও খোরশেদ আলম। অনুষ্ঠানে চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও হাফেজখানার শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর মধ্যেও সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জোহরা-ফয়েজ মহিলা মাদ্রাসার ত্রি-বার্ষিক সাধারণ সভা
পরবর্তী নিবন্ধকদমতলী মোড়ে ৩ ডাকাত গ্রেপ্তার