চকবাজারে ছয় ‘পেশাদার ছিনতাইকারী’ গ্রেপ্তার

| শুক্রবার , ৩ জুলাই, ২০২৬ at ১২:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ‘পেশাদার ছিনতাইকারী’ হিসেবে উল্লেখ করে পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই মো. গিয়াস উদ্দিন, এসআই মনোয়ার হোসাইন, এএসআই মো. জাকির হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. আলী আকবর (৩০), সাজ্জাদ হোসেন (২৪), বাবু (২২), মুন্না (৩০), মো. জসিম (২৬) এবং মো. সাজ্জাদ হোসাইন (২৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চকবাজার থানার ওসি মো. নূর হোসেন মামুন বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী উপকূলীয় বেড়িবাঁধ নির্মাণ ও সবুজ বনায়ন পরিকল্পনায় স্থান পরিদর্শন