গ্যাস সংকটের মাশুল আর কত দিবে নাগরিক?

| মঙ্গলবার , ১৮ আগস্ট, ২০২৬ at ৯:৪৪ পূর্বাহ্ণ

বন্দরনগরী চট্টগ্রাম বাংলাদেশের সবচেয়ে জনবহুল জেলাসমূহের তালিকায় দ্বিতীয়। দৈনন্দিন যাতায়াতে লোকাল বাস, টেম্পু, লেগুনার মতো যানবাহন চট্টগ্রামবাসীর নিত্যদিনের সঙ্গী। কিন্ত, সমপ্রতি গ্যাস সংকটের পর থেকে লক্ষ করা যাচ্ছে চট্টগ্রামের বিভিন্ন রুট যেমন বহদ্দারহাট থেকে সীবিচ রুটের ১০ নং বাস, আগ্রাবাদ থেকে নতুন ব্রিজ রুটের ৪ নং দেওয়ানহাট থেকে অলংকার রুটের ১০ নং টেম্পু, অলংকার প্রভৃতি থেকে নিউ মার্কেট রুটের লোকাল যানবাহনসমূহ স্বল্প দূরত্বের ভাড়া দ্বিগুণ নেয়া হচ্ছে, কেবল তাতেই সীমাবদ্ধ নয় অধিকাংশ সময় বাস রুট সম্পূর্ণ করছে না। ফলে যাত্রীদের বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়া দিয়ে গন্তব্য পৌঁছাতে হচ্ছে। গণপরিবহন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় স্বল্প আয়ের মানুষ ব্যবহার করে। কিন্ত প্রতিদিন এভাবে বাড়তি ভাড়া দিতে গিয়ে নিম্নআয়ের মানুষদের শুধু ভোগান্তিই নয় জনজীবনেও নেমে এসে চরম বিপর্যয়।

বাস, টেম্পো চালকরা কৌশলে একবেলায় পুষিয়ে নিতে চায় দ্বিগুণ ভাড়া। ভাড়া বাড়লেও বাড়ে না নিম্নআয়ের মানুষের জীবনের আয় বাড়ে না মাসিক বেতন এ যেন নিতান্তই মড়ার ওপর খাঁড়ার ঘা।

মো. ইফতেখার রেজা

শিক্ষার্থী,

ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটি, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসুভাষচন্দ্র বসু : স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা
পরবর্তী নিবন্ধগির্জার আঙিনায় স্নিগ্ধ বিকেল