গোমদন্ডী ফুলতল অটোরিকশা চালক সমিতির অনুদান

| বুধবার , ১০ জুলাই, ২০২৪ at ১১:৪২ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ফুলতল অটোরিকশা চালক সমবায় সমিতির সদস্য মো. আবুল বশরের মৃত্যুতে মৃত্যু ফান্ডের টাকা প্রদান অনুষ্ঠান ৫ জুলাই গোমদন্ডী ফুলতলস্থ সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন–বোয়ালখালী পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু। এ সময় উপস্থিত ছিলেন–সহসভাপতি মোহাম্মদ নাছের, অর্থ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, প্রচার সম্পাদক মো. ইদু আলম, সিনিয়র সদস্য–মোহাম্মদ হাসেম, খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে নিহত সিএনজি চালক আবুল বশরের কন্যা শিরীন আকতারের হাতে মৃত্যু ফান্ডের ২০ হাজার টাকা নগদ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসড়ক ও পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধলায়ন্স জেলার বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরণ