গিয়াস কাদের চৌধুরী এমপির সুস্থতা কামনায় রাউজানে দোয়া মাহফিল

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৮ মে, ২০২৬ at ১০:২৫ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এমপির সুস্থতা কামনায় রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাউজান সরকারি কলেজ জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন রাউজান সরকারি কলেজ জামে মসজিদের খতিব মাওলানা মো. নুরুল আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান ও ফিরোজ আহমেদ, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মঞ্জু, উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, নুরুল আলম, মোহাম্মদ হারুন উর রশিদ, মাওলানা দিদারুল আলম ওয়াহিদী, কাজী সরোয়ার খান মনজু, মাওলানা এখলাস, মুবিনুল হক, ইউছুফ তালুকদার, সেলিম উদ্দিন, ফরিদুল ইসলাম, শাহাব উদ্দিন মেম্বার, সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ রেওয়াজ, একরাম মিয়া, শহীদ চৌধুরী, তছলিম উদ্দিন ইমন, সেকান্দার মিয়া হিরু ও কাজী বাদশা, নিজাম উদ্দিন চৌধুরী, দেলোয়ার খান জয়, জাহেদুল ইসলাম, জাবের উদ্দিন জাবেদ, ইয়াকুব বাদশা, মোহাম্মদ হাশেম, শাহজাহান বিন সজিব, মোহাম্মদ জমির উদ্দীন, তৌহিদ এসকান্দার, সাইফুল, রাসেলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ট্রেনে কাটাপড়ে এক ব্যক্তির মৃত্যু
পরবর্তী নিবন্ধদৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল প্রশিক্ষণ