গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান পৌরসভা শাখার আওতাধীন ১নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকালে পশ্চিম গহিরা ইউনুস সুফিয়া চৌধুরী পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান পৌরসভা ১নং ওয়ার্ড আহবায়ক কমিটির ব্যবস্থাপনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আহবায়ক কমিটির আহবায়ক মাওলানা মুহাম্মদ ফরিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আহবায়ক কমিটির সচিব মাওলানা নুর উদ্দিন। উদ্বোধক ছিলেন আল্লামা জুন নুরাইন। প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি রাউজান পৌরসভা শাখার সভাপতি এস এম আসাদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মাওলানা এম এ মতিন। নির্বাচন কমিশনার ছিলেন সংগঠক সৈয়দ মিয়া। পর্যবেক্ষণ করেন গাউসিয়া কমিটি উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াছিন হোসেন হায়দরি, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আজিম, সিনিয়র সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবদুল্লাহ আল আনিসুর জামান সোহেল।
মাওলানা মো. নাজিম উদ্দিন ও রাশেদ খন্দকারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মো. মঈনুদ্দিন, মো. শহিদুল হাসান রকি, মো. ইমন, মাওলানা মো. রাশেদ মিয়া, মো. ইসমাইল, মাওলানা মো. জাহাঙ্গীর, মাওলানা মো. রেজাউল করিম, ওমার হাসান, আলী হোসাইন, মো. এমদাদ। পবিত্র কোরআন তেলোয়াত করেন মো. মিজান ও হাফেজ রুহুল আমিন। অতিথি ছিলেন জাহাঙ্গীর মুন্সি, শওকত হোসেন, অ্যাডভোকেট আরিফ উদ্দিন চৌধুরী, হাবিব উল্লাহ রায়হান, মো. হাসান, সাজ্জাদ হোসাইন চৌধুরী, শাহাজান, শেখ নুরুল আজম, হাফেজ জাহাঙ্গীর, মো.এরশাদ। মাওলানা ফরিদ আহমদকে সভাপতি ও মো. রাশেদ খন্দকারকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। অন্যন্য পদের মধ্যে সিনিয়র সহ–সভাপতি হাবিব উল্লাহ রায়হান, সহ–সভাপতি মাওলানা মঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. এরশাদ আজিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর উদ্দিন, অর্থ সম্পাদক মো. আলী হোসাইন, দাওয়াতে খাইর সম্পাদক মাওলানা মো. রাশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এমদাদ মিয়া, দপ্তর সম্পাদক ইমাম হোসাইন ইমন। এছাড়া গাউসিয়া কমিটির বিভিন্ন শাখা, ইউনিট শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ কিয়াম শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরি। প্রেস বিজ্ঞপ্তি।












