গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জন করোনা আক্রান্ত

| মঙ্গলবার , ৩০ জুলাই, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। ,এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, এ সময় ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশ। খবর বাসসের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড–১৯ আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ পর্যন্ত ২৯ হাজার ৪৯৯ জন করোনায় মৃত্যুবরণ করেছেন। করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৮ হাজার ৯৫০ জন।

পূর্ববর্তী নিবন্ধনগরের শব্দ দূষণ এবং এর প্রভাব
পরবর্তী নিবন্ধবাংলাদেশের আম নেবে চীন, মিলেছে অনুমতি