নগরের খুলশী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. সোহেল প্রকাশ মনু (২২), আরিফুল ইসলাম (২৩), মো. দেলোয়ার হোসেন সাঈদ (২৩), আশরাফুজজামান জনি (২১), মো. পারভেজ (৬০) ও মো. শাহাবউদ্দিন (৪৫)।
গতকাল মঙ্গলবার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয় বলে সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাদের খুলশী থানায় গত ৩ সেপ্টেম্বর সন্ত্রাসী বিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।












