খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের দোয়া মাহফিল

| সোমবার , ১ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশের মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য আপোষহীন সংগ্রাম করে গেছেন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার এই কঠিন সময়ে আমরা সবাই আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী শুধু একটি দলের নেত্রী নন, তিনি গোটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক।

তিনি গতকাল বাদে জোহর টাইগার পাসস্থ নগর ভবনের মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের এক বিশেষ দোয়া মাহফিলে এসব কথা বলেন।

দোয়া মাহফিল শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লালদিঘী শাহী জামে মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা মো. নুরুন্নবী আল কাদেরী।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, ইয়াছিন চৌধুরী লিটন, আহবায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান সোহেল, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।

পূর্ববর্তী নিবন্ধসরকারি চাকরিজীবী ফোরামের স্মারকলিপি
পরবর্তী নিবন্ধ৫ ডিসেম্বর লালদিঘী মাঠে ৮ দলের সমাবেশ সফল করার আহ্বান