খাগড়াছড়ি জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৩ জুন, ২০২৬ at ১০:৩১ পূর্বাহ্ণ

সারা দেশে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে খাগড়াছড়িতে জেলা বিএনপি অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর শহরের মুক্ত মঞ্চ থেকে জেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বিক্ষোভ মিছিল শুরু করে ভাঙা ব্রিজ এলাকায় গিয়ে শেষ করে।

মিছিল শেষে ভাঙা ব্রিজ এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রব রাজা। এ সময় তিনি বলেন, আমাদের সবাইকে এই খাগড়াছড়ির শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের (আওয়ামী লীগ) প্রতিহত করতে সজাগ থাকতে হবে। যাতে তারা এ জেলায় কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে।

এতে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম–সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, খাগড়াছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাশেম ভুইয়া সহ খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে উপজেলা যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন