খাগড়াছড়ির দীঘিনালায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে দীঘিনালা থানাধীন মেরুং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় দীঘিনালা থানার মামলায় ২ আসামিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মেরুং ইউনিয়ন যুবলীগের সহ–সভাপতি মো. আব্দুল হান্নান (৪৫) এবং মেরুং ইউনিয়নের দক্ষিণ শাখার সহ–সভাপতি নুর মোহাম্মদ (৩০)।ওসি আরো জানায়, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত ২ আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।











