ক্লাব কলেজিয়েট লিমিটেডের উদ্যোগে ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভাল আজ ২৫ এপ্রিল শনিবার শুরু হচ্ছে। বিকাল ৪টায় দিনব্যাপী এ কার্নিভালের উদ্বোধন করবেন ক্লাব কলেজিয়েটের সিনিয়র সদস্য দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। এই সময় উপস্থিত থাকবেন ক্লাব চেয়ারম্যান প্রফেসর মোহিত উল আলম। ক্লাব কলেজিয়েট চিটাগাং লিমিটেডের স্পোর্টস ইভেন্ট আয়োজনে এটি প্রথম উদ্যোগ। কার্নিভাল শুরু উপলক্ষে গতকাল শুক্রবার জামালখান প্রেসক্লাবস্থ কলেজিয়েট ক্লাবে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে কার্নিভালের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক আ ন ম ওয়াহিদ দুলাল। তিনি জানান অক্সিজেন স্পোর্টস জোনে অনুষ্ঠেয় এই কার্নিভালে শুধুমাত্র ক্লাব মেম্বাররাই অংশ নেবেন। চারটি ইভেন্টে প্রতিযোগিরা প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন। এই চারটি ইভেন্ট হচ্ছে ফুটসাল,ব্যাডমিন্টন টেবিল টেনিস এবং দাবা। ফুটসালে ৪টি দল অংশ নেবে। প্রায় ৩০ জন খেলোয়াড় এতে খেলবেন। ব্যাডমিন্টনে ৬টি দলের ১২ জন প্রতিযোগি ডাবলসে অংশ নেবেন। টেবিল টেনিস ইভেন্টে ৮টি দল খেলবে। দাবা ইভেন্টে থাকবেন ৮জন দাবাড়ু। মতবিনিময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাব কলেজিয়েট স্পোর্টস কার্নিভাল কমিটির সদস্য ওমর ফারুক আবির।













