ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের ৭৯ তম শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষণ কর্মশালার ভর্তি কার্যক্রম আজ শুরু হচ্ছে। আজ শুক্রবার বিকাল ৪টা থেকে চেরাগী পাহাড়স্থ আজাদী মিলনায়তনে ফরম গ্রহণ ও জমাদানের মাধ্যমে কর্মশালার ভর্তি কার্যক্রম শুরু হবে।
অনুষ্ঠেয় ক্বণন’র এই আবৃত্তি শিক্ষণ কর্মশালায় শুদ্ধ উচ্চারণ, কবিতা বোঝা, কবিতার আবৃত্তি নির্মাণ, কণ্ঠশীলন ও স্বরমাধুর্য বৃদ্ধি, মাইক্রোফোনের ব্যবহার, অনুষ্ঠান ঘোষণা ও উপস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের আজ শুক্রবার বিকাল ৪ টা থেকে ৬ টার মধ্যে চেরাগী পাহাড়স্থ দৈনিক আজাদী মিলনায়তনে (৪ তলা) উপস্থিত হয়ে ফরম সংগ্রহ ও জমা দিয়ে কর্মশালায় অন্তর্ভুক্ত হতে অনুরোধ করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য জানার জন্যে ০১৮৫৪২৪৬৮২৬, ০১৮২৫৩৮৬৬৭২ ও ০১৭৯৩০৯৭২৬৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












