কেওয়াই টু টোন পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন

| রবিবার , ১৯ এপ্রিল, ২০২৬ at ১০:৩৮ পূর্বাহ্ণ

দেশের নির্মাণ খাতে আস্থা ও গুণগত মানের প্রতীক কেডিএস গ্রুপের নতুন সংযোজন হিসেবে কেওয়াই টু টোনএর পূর্বাচল ব্রাঞ্চ অফিসের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিলএর সিওও জাবির হুসেইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেওয়াই স্টিলএর সেলস এন্ড মার্কেটিং ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার ওয়াহিদ ফরহাদ, কেওয়াই টু টোনএর ইনচার্জ ওয়াসিফ জোবায়ের, কেওয়াই স্টিলএর সিনিয়র ম্যানেজার এম এইচ ফয়সাল, ডেপুটি ম্যানেজার আবুল খায়ের রুবেল, কেওয়াই স্টিলের ব্রান্ড এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট ম্যানেজার অভিষেক সেনগুপ্ত সহ প্রতিষ্ঠানের পরিবেশক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ড শিপ ইয়ার্ডে নতুন ধাচের বিশেষ জাহাজ
পরবর্তী নিবন্ধবাংলা সংস্কৃতি-ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করে পহেলা বৈশাখ