কুয়াইশ রহমানিয়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণী

| বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ at ১১:১৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর কুয়াইশ রহমানিয়া কাদেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী, হেফজ সমাপ্তকারীদের দস্তারবন্দি ও ঈদে মিলাদুন্নবী (.) মাহফিল ১৫ আগস্ট চুহুর খান চৌধুরী জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সুপার মওলানা মুহাম্মদ মজিবুল হক আলকাদেরী। প্রধান অতিথি ছিলেন সাংবাদিক স.. ইব্রাহীম। অনুষ্ঠানে আল্লামা অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন প্রধান আলোচক ও অ্যাডভোকেট মুহাম্মদ আবু বকর সিদ্দিক প্রধান বক্তা এবং মাদ্রাসার সভাপতি এম লোকমান হাকীম মেম্বার উদ্বোধক ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মাওলানা সোলাইমান আলকাদেরী, শিক্ষক সৈয়দ মুহাম্মদ আবু জাহেদ, মওলানা রিয়াজ উদ্দিন বদরী প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক স. . ইব্রাহীম বলেন, মাদ্রাসার কারিকুলামের সাথে আধুনিক জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার মতো করে মাদ্রাসা শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে হবে। পরে মিলাদ, কিয়াম ও মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝাড়ফুঁকের ঘরেই সাপের ছোবল, তান্ত্রিক বৈদ্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন মহাসচিব আবু তাহের ও যুগ্ম মহাসচিব কামরুল