আগামীকাল ১৭ জুলাই জুমাবার আনোয়ারা ওষখাইন আলী নগর দরবারে আঞ্জুমানে পাক পঞ্চতন শাহ আলী রজা (রা.) কমিটির ব্যবস্থাপনায় বড় মিঞা রশিদ মঞ্জিলে শাহ ছুফী আলী রজা প্রকাশ কানু শাহ’র (রা.) নির্দেশিত আষাঢ় বিষু ও ষান্মাসিক ওরশ অনুষ্ঠিত হবে। এতে আখেরী মোনাজাত পরিচালনা করবেন ওষখাইন আলী নগর দরবারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ ইলিয়াছ রজা। আয়োজনে সকল ভক্ত আশেকানকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন শাহজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের ছাঁদ মিয়া। প্রেস বিজ্ঞপ্তি।












