প্রতিবছরের ন্যায় ১৪৪৮ হিজরির পবিত্র মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে স্বাগত র্যালি আগামীকাল শুক্রবার জমিয়তুল ফালাহ–কাজীর দেউড়ী–জামালখান মোড়–চট্টগ্রাম প্রেসক্লাব রুটে অনুষ্ঠিত হবে। র্যালিটির আয়োজন করেছে দেশের অন্যতম বৃহত্তম দ্বীনি ও অরাজনৈতিক সংস্থা আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এবং সার্বিক সহযোগিতায় রয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। সর্বস্তরের মুসল্লী, নবীপ্রেমিক, পীরভাই এবং চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এলাকার গাউসিয়া কমিটির সদস্যগণকে বিকাল ৪টায় জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জমায়েত হতে অনুরোধ জানিয়েছেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম ও সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রেস বিজ্ঞপ্তি।











