চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেছেন, কালুরঘাট সেতু বাস্তবায়ন হলে শহরের সকল সুবিধা উপভোগ করবে বোয়ালখালীবাসী। তিনি খুব দ্রুত এই সেতুর কাজ শুরু করার জন্য জোর প্রচেষ্টা চলছে বলে জানান। পশ্চিম কধুরখীল কথাকলি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশে তিনি এসব কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ডা. কাজী নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সাধারণ সম্পাদক শফিকুল আলম, প্রধান শিক্ষিকা শিখা রাণী দাশ ও বাংলা টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী লোকমানসহ অন্যান্যরা। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বোয়ালখালী বিএনপির সাবেক আহবায়ক মো. শওকত আলম, শহিদুল্লাহ চৌধুরী, নুরুল করিম নুরু, স্কুল কমিটির উপদেষ্টা কমান্ডার আবুল বশর, রফিক তালুকদার, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, ফজল করিম, বাবুল, কাজী দিদারুল আলম, জনি, খোরশেদুল আলম, মোহাম্মদ ফয়সাল প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। প্রেস বিজ্ঞপ্তি।











