চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ্ বলেছেন, জনগণনের ভোটে নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ কালুরঘাট সেতু বাস্তবায়ন করা। সংসদে কালুরঘাট সেতুর কথা উত্থাপন করেছি। সাথে সাথে সেতু বাস্তবায়নে সাংবাদিকদেরও ভূমিকা পালন করতে হবে। আপনারা (সাংবাদিকরা) নিয়মিত কালুরঘাট সেতুর দুর্ভোগ নিয়ে লেখালেখি করুন। সেই সাথে নদী ভাঙন, মাদক ও চাঁদাবাজি নিয়েও আপনারা লিখুন। আপনাদের লিখনীর মাধ্যমে অনেক কিছু পরিবর্তন হওয়া সম্ভব। কালুরঘাট সেতু বাস্তবায়নে আপনারা আপনাদের লিখনীর মাধ্যমে আমাকে সহযোগিতা করুন। গত (১৭ এপ্রিল) শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী–প্রীতি সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন– উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোস্তাক আহমেদ খান, শওকতুল আলম শওকত, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, জেলার সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, চট্টগ্রাম মহানগর দুদকের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম, উপজেলার সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, বিএনপি নেতা নুরুল করিম নুরু, পৌরসভা বিএনপি সাবেক আহবায়ক শহিদুল্লাহ চৌধুরী, জেলা যুবদলের সহসভাপতি শফিকুল ইসলাম শাহীন, হাজি আবু আকতার, এস এম ফরিদ, চট্টগ্রাম মহিউদ্দিন জনি, মোঃ লোকমান, মোঃ কামাল উদ্দিন, এডভোকেট মোঃ এসকান্দর, এডভোকেট সামশুদ্দিন চৌধুরী, হাসান চৌধুরী, মহসিন খোকন, মতিউর রহমান রাসেল, স্বপন কুমার শীল, মোঃ হাসান চৌধুরী, মাহমুদুল হক মেম্বার, পল্টু কান্তি বড়ুয়া। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি লোকমান চৌধুরী। অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট সেলিম চৌধুরী, অধীর বড়ুয়ার, সৈয়দ মো. নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্তী, সাইফুদ্দিন খালেদ, এস এম নাঈম উদ্দিন, হিমাদ্রী রাহা, এমরান চৌধুরী, শাহালম বাবলু, মো. খোরশেদ আলম, তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, খোরশেদুল আলম, এম আর তাওহীদ, আব্দুল মতিন চৌধুরী রিপন, শাহেদ হোসেন ছোটন, সবুজ অরণ্য, ফজলুল রহমান সম্রাট, তাজুল ইসলাম, বিপ্লব দাস প্রমুখ। অনুষ্ঠানের শেষে সংগীত ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।














