কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের শ্রেণিভিত্তিক ফুটবল ম্যাচ

কাপ্তাই প্রতিনিধি | সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:৩৬ পূর্বাহ্ণ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের অংশগ্রহণে গতকাল রোববার শ্রেণিভিত্তিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৭ম শ্রেণি বনাম ৮ম শ্রেণি এবং ৯ম শ্রেণি বনাম ১০ম শ্রেণির ছাত্রীদের মধ্যে এই ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। প্রথম খেলায় ৮ম শ্রেণির ছাত্রীরা ১০ গোলে ৭ম শ্রেণির ছাত্রীদের পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করে মনোয়ারা বেগম। দ্বিতীয় খেলায় ১০ম শ্রেণির ছাত্রীরা ২০ গোলে ৯ম শ্রেণির ছাত্রীদের পরাজিত করে। বিজয়ী দলের জেসমিন ও নার্গিস গোল করে। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। তিনি বলেন, প্রাইম মিনিস্টার্স ফুটবল টুর্নামেন্ট এবং নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টে খেলার লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসেবে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা এই শ্রেণিভিত্তিক ফুটবল খেলায় অংশ নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক আবহে মেসির বাবার শেষকৃত্য
পরবর্তী নিবন্ধএবার সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালসে মোস্তাফিজ