কাপ্তাইয়ে শাহজাহান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:০১ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিজি থান্ডার্স। গত ২৭ সেপ্টেম্বর উপজেলার কর্ণফুলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিজি থান্ডার্স দল ৩–১ গোলে ওয়াগ্‌গা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হন নোমান। ম্যান অব দ্য ম্যাচ ও সেরা খেলোয়াড় হন রনি এবং সেরা দল নির্বাচিত হয় সিকদার একাদশ। চ্যাম্পিয়ন সিজি থান্ডার্স দল ট্রফি এবং ২০ হাজার টাকা প্রাইজমানি, রানার্সআপ দল ওয়াগ্‌গা স্পোর্টিং ক্লাব ট্রফি এবং ১২ হাজার টাকা প্রাইজমানি পায়। কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাব আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন রাঙ্গামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল এবং কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন মো. জাকির হোসেন, মংসুই প্রু মারমা ও জিকু কুমার দে। জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ইউসুফ আলী। খেলা পরিচালনা করেন মো. সাইদ। সহযোগিতায় ছিলেন জমির ও আসিফ।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিকে হারিয়ে গ্রিসের ইতিহাস, টানা দ্বিতীয় জয় পেল পর্তুগাল
পরবর্তী নিবন্ধসিঙ্গাপুরের কাছে হেরে আসিয়ান কাপ থেকে বিদায় নিশ্চিত বাংলাদেশের