কাপ্তাইয়ে শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ৩০ জুন, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

কাপ্তাইস্থ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র আয়োজিত শহীদ প্রকৌশলী এ কে এম শামসুদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় কেএইচএস ওয়ারিয়র্স ৪২ গোলে ডু অর ডাই দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কপাবিকের নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী, ডিডি চৌধুরী হাসান শরিফ, সহকারি পরিচালক (নিরাপত্তা) শাখাওয়াত কবির, প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, প্রকৌশলী তারেক আহমেদ, সিবিএ সভাপতি মো. বেলাল হোসেন, সাধারন সম্পাদক মো. বেলায়েত হোসেন, প্রাক্তন খেলোয়াড় মো. জামাল উদ্দিন প্রমুখ। খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু। সহযোগিতায় ছিলেন কল্যাণ বিকাশ তনচংগ্যা এবং আব্দুল কাদের। ধারাভাষ্য দেন ওসমান গণি তনু এবং মো. শফিকুল ইসলাম। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়।

পূর্ববর্তী নিবন্ধজেন্ট্রো গো-কার্ট টুর্নামেন্টের সমাপনী
পরবর্তী নিবন্ধহালান্ডকে রুখে দিতে চায় আইভরি কোস্ট