কাপ্তাই উপজেলায় সমপ্রতি বিভিন্ন স্থানে কুকুরের কামড়ে অনেকে আহত হয়েছেন। সামপ্রতিক সময়ে কুকুরের উপদ্রবও সর্বত্র বেড়ে গেছে। আবার কেউ কুকুরের কামড়ে আহত হন কিনা এই নিয়ে অনেকেই আতঙ্কিত। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রানিসম্পদ কার্যালের উদ্যোগে বেওয়ারীশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধ বিষয়ক টিকা প্রদান শুরু হয়। গতকাল রোববার কাপ্তাই বরইছড়িতে যত্রতত্র ঘুরে বেড়ানো কুকুরদের বিশেষ পদ্ধতিতে ধরে ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ড.এনামুল হক হাজারি জালে বন্ধী করা কুকুরের শরীরে ইনজেকশন পুশ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, ভেটেরিনারি সার্জন ডা. মো. রবিউল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমাসহ অন্যান্যরা। প্রানিসম্পদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী বলেন, কুকুর ধরে ভেকসিন পুশ করার পর শরীরে লাল রং দিয়ে পুনরায় ছেড়ে দেওয়া হয়। একবার ভ্যাকসিন পুশ করার পর কমপক্ষে এক বছর কুকুর থেকে নিরাপদ থাকা যাবে বলেও তিনি জানান। উপজেলার ৫টি ইউনিয়নে দুই শতাধিক কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধক ভ্যাকসিন প্রদান করা হবে বলেও তিনি জানান।










