কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাসকারী টাকা জাল ও প্রতারণা মামলার আসামি মোতালেব হোসেন সুমন (৩৫) নামক ১ ব্যক্তিকে গতকাল শনিবার গাঁজাসহ আটক করেছে কাপ্তাই থানা পুলিশ। আটক আসামিকে গাঁজাসহ গতকাল রাঙ্গামাটি জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল জানান।











