কাপ্তাইয়ে কাবাডি খেলায় নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের জয়লাভ

কাপ্তাই প্রতিনিধি | বুধবার , ১৯ নভেম্বর, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

কাপ্তাইয়ে বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে গত ১৭ নভেম্বর এক কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। রূপসী কাপ্তাই আয়োজিত এই খেলায় ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা মহিলা ক্লাবের সভানেত্রী ছন্দা খাতুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এবং বিজিবির প্রাক্তন হাবিলদার কাজী জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান, ওয়াগ্‌গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, সহকারি প্রধান শিক্ষক হুমায়ুন কবির, কাপ্তাই প্রেসক্লাবের সাধারন সম্পাদক ঝুলন দত্ত এবং ওয়াগ্‌গাছড়া চা বাগানের পরিচালক ফায়েজ কাদেরী। খেলা পরিচালনা করেন উপজেলা স্কাউটসের কমিশনার মাহবুব হাসান বাবু। সহযোগিতায় ছিলেন ক্রীড়া শিক্ষক কল্যাণ বিকাশ তনচংগ্যা, শিক্ষক স্বপন দাশ এবং শিক্ষক টুন্টু মনি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য কাজী মোশাররফ হোসেন। খেলা আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া এবং ক্রীড়া শিক্ষক রাজন বড়ুয়া। বিজয়ী দলের খেলোয়াড়রা হলেন রাজু, প্রকাশ, নাদিম, প্রকৃতি, হারেছ, জিদান, সানি, শাহজাহান, রিয়াদ, উমংসাই মারমা এবং চিংথোয়াইনু মারমা। বিজিত দলের খেলোয়াড়রা হলেন শুভাশীষ, রাসেল, তিপন, সজীব, জয়সেন, সুমেধ, চাথুইচিং এবং উখ্যাথোয়াই মারমা।

পূর্ববর্তী নিবন্ধসন্দ্বীপ প্রিমিয়ার ফুটবলের ফলাফল
পরবর্তী নিবন্ধজার্মানিকে হারিয়ে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ