কাঠগড় শ্মশান শিব ও কালী মন্দিরে দীপাবলী উৎসব

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:০২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা কাঠগড় হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী শ্মশান কালীপূজা ও দীপাবলী উৎসবের চারদিনব্যাপী অনুষ্ঠানের ৩য় দিবসে ধর্মসম্মেলন গত ১০ নভেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সাধন নন্দীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাড. নিখিল কুমার নাথ, সাবেক সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, বাগীশিক চট্টগ্রাম মহানগর সংসদের সভাপতি প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, লায়ন প্রদীপ চক্রবর্তী, পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কুমার সরকার, উত্তম শীল, সুজন শীল, বিপ্লব পারিয়াল, নারায়ণ দাশ স্বপন, মিন্টু চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাংগঠনিক সম্পাদক অসিত চৌধুরী। রিমন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পতেঙ্গা হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দিরের তত্ত্বাবধায়ক এবং কালীপূজা ও দীপাবলি উৎসবের সমন্বয়কারী লিটন চৌধুরী।

এছাড়াও অন্যান্য অনুষ্ঠানমালার মধ্যে ছিল– সন্ধ্যারতি, শ্মশান কালী মায়ের পূজা, চণ্ডীপাঠ, ভক্তি সঙ্গীতাঞ্জলি, প্রসাদ আস্বাদন, পৌরাণিক প্রতিমা প্রদর্শনী, সমবেত গীতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোগ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (রহ.) স্মৃতি বৃত্তি পরীক্ষা