রাউজানের মোকামী পাড়া গাউছিয়া কমিটির সভাপতি ও মোকামী পাড়া কায়েম শরীফ জামে মসজিদ পরিচালনা কমিটির উপদেষ্টা আলহাজ্ব কাজী মুহাম্মদ শামসুল আলম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। গতকাল শুক্রবার নিজ গ্রাম মোকামী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ ও দাফন সম্পন্ন হয়।













