ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় রাঙামাটির কাউখালী উপজেলায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতার (অনূর্ধ্ব–১৫) পুরস্কার ও সনদপত্র বিতরণ সম্পন্ন হয়েছে। গত ৯ জুন উপজেলার পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আওয়ালীন খালেক। বিশেষ অতিথি ছিলেন পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণাময় চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মাকসুদুর রহমান। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।












