তরতরিয়ে যাচ্ছে খোকার
কলাগাছের ভেলা,
শ্যাওলা–ঝাঁঝির বাঁধন ছিঁড়ে
যাচ্ছে শাপলার মেলা।
ভেলা দেখে কটকটি ব্যাঙ
যাচ্ছে দূরে সরে,
ঢোঁড়া সাপও চ্যালচ্যালিয়ে
ভিন্ন পথটি ধরে।
পানকৌড়ি ডুব ভুলে যায়
ভয়ে যায় সে ছুটে,
কাকিলা–পুঁটি ভীষণ বোকা
লাফিয়ে ভেলায় ওঠে।
এসব দেখে খুশি খোকা
মুখ টিপে সে হাসে,
জল–জগতে দাপট দেখায়
খোকার ভেলা ভাসে।








