কর্ণফুলীতে সাড়ে ৩ হাজার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৩, সাম্পান জব্দ

কর্ণফুলী প্রতিনিধি | সোমবার , ৬ জুলাই, ২০২৬ at ৫:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। গতকাল রবিবার বিকেল পৌনে ৫টার দিকে নদীর সদরঘাট থানাধীন নারিকেল তলা মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলেন মো. সুফিয়ান (৩০), মো. হোসেন, (৩২) এবং মো. হাসমত (৩৪)। এসময় তাদের কাছ থেকে চোরাই ডিজেল বহনকারী একটি সাম্পান জব্দ করা হয়।

নৌপুলিশ জানায়, চোরাই ডিজেল বেচাকেনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে নারিকেল তলা মাঝিরঘাট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহ জনক একটি সাম্পানে তল্লাশি চালিয়ে সাম্পানে থাকা ২০টি ড্রামে থাকা মোট ৩ হাজার ৪০০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেন জানান সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধবোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়ার ফ্লাইটে উঠলেন না ৬১ যাত্রী!