কর্ণফুলীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধার হয়নি

রাঙামাটি প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা অংশে ড্রেজিংয়ের জন্য আনা ক্রেন নদীতে ডুবির দুই দিনেও উদ্ধার করা যায়নি। ক্রেন উদ্ধার করতে না পারায় শুরু করা যায়নি কর্ণফুলী নদীতে ড্রেজিং। এতে করে প্রথম দফার ড্রেজিংয়ের উদ্যোগ নিয়েও বিফলে গেল।

সড়ক ও জনপথ (সওজ) রাঙামাটি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মাসের ১০–১৪ মার্চ ভোর পর্যন্ত কর্ণফুলী নদীতে চন্দ্রঘোনা ফেরি চলাচলের অংশে ড্রেজিংয়ের উদ্যোগ নেয় সওজ। সেজন্য ১০–১৩ মার্চ তিন দিন ফেরি চলাচল বন্ধ থাকার ঘোষণা দেয় সওজ। নদীতে ড্রেজিংয়ের লক্ষে গত ৯ মার্চ রাতে একটি ক্রেন আনে সওজ। ওইদিন রাত তিনটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় ক্রেনটি। এরপর গতকাল সোমবার রাত পর্যন্ত ক্রেনটি উদ্ধার করা যায়নি।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ক্রেনটি উদ্ধারের পর আজ মঙ্গলবার থেকে ফেরি চলাচল সচলের পরিকল্পনা করছে সওজ। এতে করে প্রথম ধাপে উদ্যোগ নিয়েও কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের উদ্যোগ ভেস্তে গেল।

পূর্ববর্তী নিবন্ধআইএসও সনদ পেল রাউজান পৌরসভা
পরবর্তী নিবন্ধকালুরঘাট সেতুর ফুটপাত ঈদের আগে চলাচল উপযোগী করা যাবে