আইএসও সনদ পেল রাউজান পৌরসভা

আন্তর্জাতিক মান বজায় রেখে কাজ

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১০:৩২ পূর্বাহ্ণ

রাউজান পৌরসভাকে ইন্টারন্যাশনাল অর্গানেজশন ফর স্ট্যান্ডার্ডাইজেশনের পক্ষ থেকে (আইএসও) সনদ হস্তান্তর করা হয়েছে। আইএসও প্রতিনিধি দল এই সনদটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে। গতকাল সোমবার এ উপলক্ষে পৌরসভা মিলানায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। সনদ হাতে নিয়ে তিনি বলেন, রাউজান এক সময় বিধ্বস্ত ও সন্ত্রাসের জনপদ ছিল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন নিয়ে কাজ করে এই রাউজান এখন গ্রিন, পিংক, ক্লিন উপজেলা। এটি এখন বাংলাদেশের মধ্যে মডেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। সনদ প্রদানের আগে বক্তব্যে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণকারী সংস্থার প্রতিনিধিত্বকারী কর্মকর্তা কান্ট্রি ম্যানেজার বিল্লাল হোসেন বলেন, বাংলাদেশের মধ্যে একমাত্র পৌরসভা রাউজান। যেই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মান অনুসরণ করে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, ইউএনও অংগ্যাজাই মারমা, এসিল্যান্ড রিদোয়ানুল ইসলাম, মান নিয়ন্ত্রণকারী সংস্থার কর্মকর্তা রাসেল মনির চৌধুরী, আরিফুল হক মানিক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কাউন্সিলরগণ, নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধতিন সহকারী অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ডুবে যাওয়া ক্রেন উদ্ধার হয়নি