নীল কলম সাহিত্য চর্চার মঞ্চের আয়োজনে বাংলা বর্ষবরণ উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও আলোচনা সভা চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। নীল কলমের সভাপতি কবি মাহবুবা চৌধুরীর সভাপতিত্বে বাচিক শিল্পী সৌভিক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব অভীক ওসমান ।শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নীলকলমের সাধারণ সম্পাদক গল্পকার সুমি দাশ। এরপর বিশেষ অতিথিদের মধ্যে আমাদের দেশের সংস্কৃতিতে বৈশাখ ও নববর্ষের তাৎপর্য নিয়ে বিভিন্ন আঙ্গিকে আলোচনাসহ কবিতা আবৃত্তি করেন কবি খুরশীদ আনোয়ার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, কবি আকতার হোসাইন ও কবি জাহাঙ্গীর আজাদ। রবীন্দ্র সংগীত গেয়ে শোনান কবি রিজোয়ান মাহমুদ। এছাড়া যথাক্রমে কবিতা পাঠ করেন কবি ও কথাশিল্পীরা যথাক্রমে মারজিয়া খানম সিদ্দিকা, মোখলেছুর রহমান, শিরিন আফরোজ, আলমগীর হোসেন, স্মরনিকা চৌধুরী, নুরজাহান রোজি, রুনা তাসমিনা, রোকসানা বন্যা, সিমলা চৌধুরী, গৌতম কানুন গো, সাইফুদ্দিন সাকী, ফারহানা ইসলাম রুহি, জয়তুননেসা, সুচিত্রা ভট্টাচার্য, ইকরামুল আমিন বাবু, তাহেরা বেগম, জাহিদ কায়সার, সুপ্রিয় কুমার বড়ুয়া, শিল্পী শর্মী বড়ুয়া, শরীফ নবাব হোসেন, রবীন্দ্র নারায়ণ দে, রায়হানা হাসিব, সোমা মুৎসুদ্দি, মাহবুবা ছন্দ, ইন্দিরা কর, রাফিয়া ডলি, শাহাদাত হোসেন প্রমুখ।













