কন্টিনেন্টাল ক্রিকেটে সিএস স্পোর্টসের জয়

| বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৩৯ পূর্বাহ্ণ

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ আয়োজিত অনূর্ধ্ব–১৮ ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে সিএস স্পোর্টস একাডেমি। গতকাল মঙ্গলবার হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচে সিএস স্পোর্টস একাডেমি ৮ উইকেটে হারায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্পোর্টস কমপ্লেক্সকে। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম বন্দর স্পোর্টস কমপ্লেক্সের ব্যাটাররা ৩০.২ ওভারে মাত্র ১১২ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে মোদাচ্ছের ২৭ এবং দাইয়ান করেন ১৬ রান। সিএস স্পোর্টস একাডেমির পক্ষে ফয়সাল ৯ ওভার বল করে ১৮ রান খরচায় নেন ৫টি উইকেট। ১১৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সিএস স্পোর্টস একাডেমি ১৬.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে রায়হান ৬৫, মাহির আনোয়ার ২৩ রান করেন।

পূর্ববর্তী নিবন্ধআন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জয়
পরবর্তী নিবন্ধম্যাকাওকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের