কদমতলী আবেদিয়া স্কুল বাড়ি একতা সংঘের টার্ফ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| রবিবার , ২২ নভেম্বর, ২০২৬ at ৯:০০ পূর্বাহ্ণ

কদমতলী আবেদিয়া স্কুল বাড়ি একতা সংঘের উদ্যোগে চতুর্থ বারের মতো আয়োজিত টার্ফ ফুটবল টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় ঠিকানা ফাইটারস ৩–১ গোলে আরাফা ইউনাইটেডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে শাহরুখ, সিফাত এবং ফাহিম প্রত্যেকেই ১টি করে গোল করেন। অন্যদিকে আরাফা ইউনাইটেডের হয়ে রবিন ১টি গোল দেন। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মো. ফরহাদ উদ্দিন। সেরা গোলদাতা হন মো. শাহরুখ, মো. আকিব। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক কল্লোল সংঘের কোষাধ্যক্ষ হাজী মাহবুব আলম রাজিব। এছাড়া উপস্থিত ছিলেন ২৮ নং ওয়ার্ড বিএনপির নুরু উদ্দিন সোহেল, জিয়াউর রহমান জিয়া, আবদুর রহমান, আবু সৈয়দ রিকু, আবদুল রহিম ভাই, হানিফ খান রুবেল, মো. ইকবাল, সুজন, তানবীর, রানা, মোহাম্মদ রিপন, মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ ফরহাদ, মোহাম্মদ মুন্না, মোহাম্মদ নিশাত, মোহাম্মদ সিমান্ত প্রমুখ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলগুলো ছিল কাশ্মীর ফাইটারস, খয়রাত আলী স্মৃতি সংসদ এবং আক্কাস আলী স্মৃতি সংসদ।

পূর্ববর্তী নিবন্ধকে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্সের জয়লাভ
পরবর্তী নিবন্ধঈশ্বরে বিশ্বাসেই সুখ খুঁজে পেয়েছেন দানি আলভেস