আলোকচিত্র সংগঠন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের আয়োজনে আজ, কাল ও ১৪ জুন কঙবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী চিত্রচিন্তা আলোকচিত্র উৎসব। ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও নারায়ণগঞ্জ থেকে আগত ২৭ জন আলোকচিত্রীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ উৎসবে থাকছে রামু, নাজিরারটেক, ইনানী, শামলাপুর, জাহাজপুরা, টেকনাফ ও শাহপরীর দ্বীপসহ বিভিন্ন স্থানে দিনব্যাপী ফটোওয়াক। এছাড়া প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সেমিনার, কর্মশালা, লাইভ মিউজিক। উৎসবের অন্যতম আয়োজন হিসেবে অনুষ্ঠিত হবে ‘চিত্রচিন্তা আলোকচিত্র উৎসব ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আলোকচিত্রী আহমেদ রাসেল। এছাড়া আলোকচিত্রে কম্পোজিশন বিষয়ে কর্মশালা পরিচালনা করবেন আলোকচিত্রী প্রতাপ শেখর মোহন্ত। সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে হোটেল গ্রেস কঙ স্মার্ট হোটেলের সেমিনার কক্ষে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ ও সাহিত্যিক অধ্যক্ষ মকবুল আহমেদ।
তিন দিনব্যাপী এ আয়োজনে নবীন আলোকচিত্রীদের হাতে–কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি অভিজ্ঞ আলোকচিত্রীদের সঙ্গে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।












