ঔপনিবেশিক অতীত ঝেড়ে নতুন নামে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ নাউরু

| বুধবার , ৫ আগস্ট, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশ নাউরু আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তন করে রিপাবলিক অব নাওয়েরো করেছে। ঔপনিবেশিক অতীত কাটিয়ে জাতীয় ভাষায় সঠিক বানান ও উচ্চারণকে স্বীকৃতি দিয়ে জাতির পরিচয়কে ফুটিয়ে তুলতে এই নতুন নামকরণ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডেভিড আদিয়াং। খবর বিডিনিউজের।

নাম পরিবর্তনের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির কোড এনআরইউ এর পরিবর্তে এনআরও হবে এবং দেশটির নাগরিকরা নাউরুয়ানএর বদলে দেইনাওয়েরো নামে পরিচিত হবে। এতদিন আন্তর্জাতিকভাবে দেশটির নাম নাউরু (নাউরু) ব্যবহার হলেও এখন তা বদলে হবে নাওয়েরো (নাওএরো)। দেশটির সরকারের ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপের ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশটি তার ঐতিহ্যবাহী নামে ফিরছে।

আগের একটি সরকারি বিবৃতিতে থেকে জানা যায়, বিদেশিদের উচ্চারণের সুবিধার্থেই দেশটি আন্তর্জাতিকভাবে নাউরু নামে পরিচিতি পেয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধশাকিবের অনুরোধে সিনেমায় ফেরার আশ্বাস ববিতার
পরবর্তী নিবন্ধঅর্থনীতির ক্ষেত্রে এক দশক পর ডেমোক্র্যাটদের দিকে ঝুঁকছে মার্কিন ভোটাররা : জরিপ