ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনীকে সামনে রেখে ঢাকা ও চট্টগ্রামের ওল্ড প্ল্যাসিডিয়ানসদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা ড্রাইভ’। গত ২৫ সেপ্টেম্বর ঢাকার একটি কনভেনশন হলে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওপিএন এ এস এম মামুনুর রহমান ও ওপিএন আফসার এ. খানের সঞ্চালনায় এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ওপিএ ১৩তম পুনর্মিলনীর আহ্বায়ক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন ওপিএ সভাপতি মো. হাফিজুর রহমান। বক্তব্য রাখেন ওপিএন আইয়ুব কাদরি, ওপিএন নাজির আহমেদ, ওপিএন রফিকুল হোসেন, ওপিএন খুররাম মালিক, ওপিএন নিও মেনডেজ, ওপিএন হারুন আহমেদ, ওপিএন বিচারপতি ফায়সাল মাহমুদ ফায়জী, ওপিএন তক্বী মো. আলী, ওপিএন সাঈদুল হক মিল্কী এবং ওপিএন জি এম হাসান।
অনুষ্ঠানে ওপিএ ঢাকা ফিয়েস্তা ২০২৩ আয়োজক দলের পক্ষ থেকে ওপিএন সাব্বির, আনিস, মিসকাত ও জেমস ডি সিলভা ওপিএ ১৩তম পুনর্মিলনীর আহ্বায়ক ওপিএন এম এ সালাম এবং ওপিএ সভাপতি ওপিএন মো. হাফিজুর রহমানের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। সমাপনী বক্তব্যে ওপিএন আনিস এ. খান ঢাকায় এমন একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, আগামী ১৮ ডিসেম্বর সেন্ট প্ল্যাসিড’স স্কুলের প্রাক্তন শিক্ষার্থীর সংগঠন ওল্ড প্ল্যাসিডিয়ানস অ্যাসোসিয়েশনের ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।











