ওদের শৈশব

আহসানুল হক | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ

ওদের শৈশব খুব নিরামিষ

নেই তো খেলার মাঠ

দেখেনা তো খাল–পুকুর–বিল

শান বাঁধানো ঘাট !

আকাশচুম্বি অট্টালিকা

দেখেনা তো চাঁদ

ফুল–ফসলের পায়না ঘ্রাণ

মণ্ডা–মিঠাই‘র স্বাদ !

ওদের কাছে খুব অচেনা

জ্যোৎস্না– ঝালর রাত

নীলাভ আকাশ শরৎ দিনে

হয় কীভাবে কাৎ ?

ওদের শৈশব নিচ্ছে কেড়ে

মোবাইলের বিষ দাঁত

গোল্লাছুট বা কাবাডিতে

হাত ধরেনা হাত !

পূর্ববর্তী নিবন্ধপ্রভাতবেলা
পরবর্তী নিবন্ধপাখির ছানা