পাখির ছানা আবদুল লতিফ | বুধবার , ১৩ নভেম্বর, ২০২৪ at ৫:৩৬ পূর্বাহ্ণ বৃষ্টি এলে পাখির ছানা গান ধরে ধিন তা–না–না–না বসে পাতার ফাঁকে সুরে সুরে ডাকে। পোকামাকড় ধরে ধরে নিয়ে আসে নিজের ঘরে মা পাখিটা রোজ ছানা পাখির ভোজ। ধীরে ধীরে উড়তে শেখে উড়তে শেখে মা‘কে দেখে পাখায় দিয়ে ভর ছাড়ে তখন ঘর