কলা যদি কল হয়
বলা হবে বল,
দুই তলা দশ তলা
পড়ে যাবে তল?
বকা যদি বক হয়
সখা হবে সখ,
চকচকা শব্দটা
হবে চকচক।
মান যদি মন হয়
ধান হবে ধন,
বান বুঝি হয়ে যাবে
সবুজাভ বন?
পড়া যদি পড় হয়
ধরা হবে ধর,
সরা তবে হয়ে যাবে
দুধেরই সর?
উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৬ পূর্বাহ্ণ

