এশিয়ান বিচ কাবাডি গেমসে দুই বিভাগে বাংলাদেশের জয়

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:২৭ পূর্বাহ্ণ

এশিয়ান বিচ কাবাডি গেমসে দারুণ একটি দিন পার করল বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুভসূচনা করল মেয়েরা। এরপর ছেলেরাও জিতেছে সিরিয়ার বিপক্ষে। চীনের সানিয়ায় বৃহস্পতিবার নারী বিভাগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৫১৩৪ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল দল। ছেলেদের বিভাগে সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ৫৪২৩ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় ম্যাচ। প্রথমার্ধেই ২৯৮ পয়েন্টে এগিয়ে ম্যাচের লাগাম মুঠোয় নিয়েছিল দল। শুক্রবার মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলবে চাইনিজ তাইপেকে ৪৮৩২ ব্যবধানে হারিয়ে শুরু করা নেপালের বিপক্ষে। ছেলেরা লড়বে পাকিস্তানের বিপক্ষে। ইরানের বিপক্ষে ৩৮২৮ পয়েন্টে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে দেড়শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ
পরবর্তী নিবন্ধচাইনিজ তাইপেকে রুখে দিল বাংলাদেশ