এশিয়ান গ্রুপ ব্যাডমিন্টন টুর্নামেন্টে বৈভব-মাসুদ চ্যাম্পিয়ন

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:৪১ পূর্বাহ্ণ

এশিয়ান গ্রুপ মেনস ডাবলস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে সিটি ক্লাবের বৈভব (ভারত) ও মাসুদ (বাংলাদেশ) জুটি। গত ৬ নভেম্বর রাতে এশিয়ান গ্রুপ স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে তারা কোয়ালিটি স্পোর্টসের তানভীর (বাংলাদেশ) ও হারেফা (ইন্দোনেশিয়া) জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাকিফ আহমেদ সালাম এবং টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম। গত ৪ নভেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছিল। আন্তর্জাতিক ও জাতীয় খেলোয়াড়দের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের পাশাপাশি ভারত ও ইন্দোনেশিয়ার ৬ শাটলার অংশ নেন। প্রতিযোগিতায় মোট ১৬টি দলের ৩২ জন খেলোয়াড় অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসেঞ্চুরি পেলেন চট্টগ্রামের ইরফান, সাদিকুরের আক্ষেপ
পরবর্তী নিবন্ধআকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট কাল শুরু