একাত্তর আমাদের পরিচয়, এটা নিয়ে বারবার কথা বলতেই হবে : সংসদে ফখরুল

| শুক্রবার , ১ মে, ২০২৬ at ৯:৪৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের মানুষের পরিচয় একাত্তর, এ কথা তুলে ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ নিয়ে বারবার কথা বলতেই হবে। তিনি বলেন, একাত্তরকে কটাক্ষ মেনে নেওয়া যায় না। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু হলে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল। খবর বিডিনিউজের।

পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধিকারের জন্য দীর্ঘ লড়াই সংগ্রামের কথা তুলে ধরেন তিনি। মির্জা ফখরুল বলেন, পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আমরা লড়াই করেছি। পরবর্তীকালে যখন যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাকে যখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে তখন সেই যুদ্ধে আমরাও সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম। তিনি বলেন, সেই একাত্তরকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই একাত্তরকে যদি খাটো করার চেষ্টা করে তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়। সেইজন্যই আমার সহকর্মী সালাহউদ্দিন সাহেব যেটা বলেছেন, একাত্তর নিয়ে কথা আমাদের বলতেই হবে। কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টি। আমি বারবার একটা কথা বলছি, একাত্তর হচ্ছে আমাদের পরিচয়। এজনই আমরা এ কথাটা বারবার বলি।

তার আগে বিএনপি মহাসচিব লন্ডন বৈঠকের প্রসঙ্গ টানেন। গত বছর জুনের মাঝামাঝি লন্ডন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক হয়। সেই বৈঠক থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে রোজার আগের ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা আসে। মির্জা ফখরুল বলেন, ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই আজকে এখানে আমরা সবাই।

বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেন, বিদ্রুপ করে, কটাক্ষ করে বলেছেন, সেখানেই নাকি কী একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। যার ফলে বিএনপি আজকে এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। তিনি এ ধরনে কথাকে অত্যন্ত দুঃখজনক বলে বর্ণনা করে তীব্র নিন্দা জানান।

পূর্ববর্তী নিবন্ধসংবিধান পছন্দ না হলে আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয় : সংসদে শফিকুর
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা