একাডেমি কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু

| মঙ্গলবার , ১১ আগস্ট, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ মেয়র একাডেমি কাপ (১৩) ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলসমূহের খেলোয়াড় বাছাই কার্যক্রম গতকাল ১০ আগষ্ট শুরু হয়েছে। আগামী ১৬ আগষ্ট পর্যন্ত এই খেলোয়াড় বাছাই কার্যক্রম চলবে। গতকাল সোমবার বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম ও অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আনম ওয়াহিদ দুলাল। এসময় উপস্থিত ছিলেন সিডিএফএ সহ সভাপতি নজরুল ইসলাম লেদু, বাছাই কমিটির আহ্বায়ক ও সহ সভাপতি মোহাং শাহজাহান, সদস্য সচিব ও নির্বাহী কমিটির সদস্য মাহমুদুর রহমান মাহবুব, হারুন আল রশীদ, আবু সৈয়দ মাহমুদ, কাজী জসিম উদ্দিন, সাইফুল আলম খান, সিডিএফএ যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত পাবলু, সালাউদ্দিন জাহেদ, বাছাই কমিটির সদস্য ও সিজেকেএস কাউন্সিলর সাজীব বিকাশ বড়ুয়া টুটুল, সোহেল আহমেদ, সিডিএফএ কাউন্সিলর আলী আকবর, মো. জহির উদ্দিন, আইনুল কবির জিতু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফিটনেস টেস্টে পাস করলেন শরিফুল
পরবর্তী নিবন্ধজুলাই মাসে সেরার দৌড়ে তানজিদ