এই দিনে

| মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ১০:২৭ পূর্বাহ্ণ

বিশ্ব মানববসতি দিবস

১৭০২ ফোর্ট উইলিয়াম দুর্গে প্রথম ব্রিটিশ পতাকা উত্তোলিত হয়।

১৭৬৯ ক্যাপটেন কুক নিউজিল্যান্ডে পদার্পণ করেন।

১৭৭৯ শিক্ষা প্রচারক ও ভারতীয় ইতিহাসের গবেষক মাউন্ট এলফিনস্টোন–এর জন্ম।

১৭৮৩ বুর্জোয়া সংস্কারবাদী ব্রিটিশ নেতা ও অর্থনীতিবিদ টমার্স অ্যাটউড–এর জন্ম।

১৮৩৯ জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে তত্ত্বরঞ্জিনী সভা প্রতিষ্ঠিত হয়। পরে তত্ত্ববোধিনী সভা।

১৮৬০ ভারতীয় দন্ডবিধি আইনে পরিণত হয়। (কার্যকারিতা শুরু হয় ১ জানুয়ারি ১৮৬২ থেকে)।

১৮৮৭ সুইস স্থপতি ও নগর পরিকল্পনাবিদ লে করবুসিয়ে–এর জন্ম।

১৮৯১ আইরিশ জাতীয়তাবাদী চার্লস পায়নেল–এর মৃত্যু।

১৮৯২ ইংরেজ কবি লর্ড আলফ্রেড টেনিসন–এর মৃত্যু।

১৮৯৩ বিশিষ্ট বিজ্ঞানী ও শিক্ষাবিদ মেঘনাদ সাহার জন্ম।

১৮৯৩ ইংরেজ চিত্রশিল্পী ফোর্ড ম্যাডক্স ব্রাউন–এর মৃত্যু।

১৯০৩ নোবেলজয়ী (১৯৫১) আইরিশ পদার্থবিদ আর্নেস্ট ওয়াল্টন–এর জন্ম।

১৯০৬ আফ্রিকার কবি ও রাজনৈতিক ব্যক্তিত্ব লিওপোল্ড সেনঘর–এর জন্ম।

১৯০৮ সাহিত্যিক সাংবাদিক মোহাম্মদ মোদাব্বের–এর জন্ম।

১৯০৮ বসনিয়া ও হারজেগোভেনিয়া ভূ–খণ্ডকে অস্ট্রিয়া অধিকারভুক্ত করে।

১৯২৭ আইনজীবী ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ হোসেন–এর জন্ম।

১৯২৮ চিয়াং কাইশেক চিনের রাষ্ট্রপতি হন।

১৯৭৩ ইসরাইলের সঙ্গে মিশর ও সিরিয়ার যুদ্ধ শুরু হয়।

১৯৮১ মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত নিজস্ব সেনাবাহিনীর হাতে নিহত হন।

১৯৮৭ জাতিসঙ্ঘ সাধারণ পরিষদ প্রতিবছর অক্টোবরের প্রথম সোমবারকে ‘বিশ্ব আবাসন’ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়।

পূর্ববর্তী নিবন্ধমানুষের দীর্ঘায়ু জনস্বাস্থ্যের জন্য বড় এক অর্জন
পরবর্তী নিবন্ধমুহাম্মদ আনোয়ার আল-সাদাত : বাংলাদেশের অকৃত্রিম বন্ধু