এআই সব মানুষকে মেরে ফেলতে পারে : সাবেক গুগল গবেষক

| বুধবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৬ at ৮:০১ পূর্বাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন সব মানুষকে মেরে ফেলতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন গুগল ডিপমাইন্ডের সাবেক এক গবেষক। এ ঝুঁকি এড়ানোর সময়ও দ্রুত ফুরিয়ে আসছে বলে মনে করেন তিনি। সামপ্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য বিপদ নিয়ে প্রযুক্তি খাতের ভেতর থেকেই একের পর এক সতর্কবাণী আসছে। খবর বিডিনিউজের।

এরই মধ্যে গুগল ডিপমাইন্ডের সাবেক গবেষণা প্রকৌশলী বিলাল চুঘতাইও একই ধরনের সতর্কতা জানালেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিকের গবেষক জ্যাকব কক্সন সমপ্রতি পদত্যাগের পর বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কেউ কেউ সত্যিই বিশ্বাস করেন, এই দশকের শেষ নাগাদ এআই আমাদের সবাইকে মেরে ফেলতে পারে। এরপর অ্যানথ্রপিকের বিজ্ঞানী ইভান হুবিঙ্গার কক্সনের বক্তব্যের সঙ্গে একমত হয়ে বলেন, আগামী এক দশকের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে সব মানুষের মৃত্যু হওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি বলে তিনি মনে করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে চুঘতাই লিখেছেন, আমি সমপ্রতি গুগল ডিপমাইন্ড থেকে পদত্যাগ করেছি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.২০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমহাকাশে অস্ত্র মোতায়েন যুক্তরাষ্ট্রের, যুদ্ধের প্রস্তুতি বন্ধের বার্তা চীনের