চটগ্রাম বিশ্ববিদ্যালয় ২৬ তম ব্যাচের ৮ম মিলনমেলা আগামী ১৮ ডিসেম্বর চবি ক্যাম্পাস ও জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্– ফোরকান। এ উপলক্ষে ব্যাচের ৮ম মিলনমেলা উদযাপন কমিটি উপাচার্যের সাথে গতকাল বুধবার সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। উপাচার্য মিলনমেলায় উপস্থিত থাকার সম্মতি জানিয়ে আগামীতে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ব্যাচের সহযোগিতা কামনা করেন। এ সময় ৮ম মিলনমেলার আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, সদস্য সচিব নুর কুতুবুল আলম, প্রধান সমন্বয়ক মো. মনসুরুল হক, মোহাম্মদ মোরশেদুল আলম, প্রফেসর মোহাম্মদ জাহিদুর রহমান চৌধুরী, প্রফেসর এস এম শরীফুজ্জামান, প্রফেসর ড. নাসিম হাসান, প্রফেসর ড. মইনুল ইসলাম মিয়াজি, প্রফেসর আবদুল আলীম, প্রফেসর নাসিমা মুক্তি, রুস্তম আলী, ইশরাত দীনা, শাহনেওয়াজ মজুমদার মানিক, জাফর, হারুন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।










