উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উন্মোচন

| শনিবার , ২৫ এপ্রিল, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

হাটহাজারীতে কন্টিনেন্টাল অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ নেটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জার্সি উম্মোচন করেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ব্যবসায়ী মো. নাসির উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উদীয়মান ক্রিকেট একাডেমি উপদেষ্টা ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ ফারুক, জিয়াউর রহমান, বখতেয়ার আলম ও রনজিৎ চন্দ্র হাওলাদার, হেড কোচ ফিরোজ খান, কোচ জিয়া উদ্দিন, ম্যানেজার মোহাম্মদ সেলিম সহ দলের খেলোয়াড়েরা। পরে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে জার্সি উম্মোচন করেন।

পূর্ববর্তী নিবন্ধপাইওনিয়ার ফুটবল লিগের ফাইনালে হাটহাজারী ও মোহাম্মদনগর
পরবর্তী নিবন্ধক্লাব কলেজিয়েটের স্পোর্টস কার্নিভাল আজ